গোপালগঞ্জের নিজামকান্দি ইউপি চেয়ারম্যান কাজী নওশের আলীর গাড়ি দুর্ঘটনার কবলে, আহত
গোপালগঞ্জ প্রতিনিধি | ৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪ নম্বর নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী নওশের আলী ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তাঁর গাড়িটি একটি ত্রিমুখী সংঘর্ষের কবলে পড়ে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চেয়ারম্যান কাজী নওশের আলী মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
তবে মহান আল্লাহর অশেষ রহমতে তিনি বর্তমানে ভালো আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
তাঁর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। এ ঘটনায় তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী নওশের আলীর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।