20
সর্বশেষ আপডেট
আজকের SOMOY71 সংবাদ
বিশেষ প্রতিবেদন

প্রবাসীর পাঠানো ২০ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ

Tahmidur Rahman ঢাকা
আপডেট: অক্টোবর ২৮, ২০২৬, ১৮: ১৬

প্রবাসীর পাঠানো ২০ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: 

সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির পাঠানো প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে শফিকুল মাতুব্বর (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফরিদপুরের ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরবে একই স্থানে বসবাসের সুবাদে প্রবাসী উজ্জল শেখের সঙ্গে শফিকুল মাতুব্বরের পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। পরে শফিকুল দেশে আসার কথা জানালে উজ্জল তার স্ত্রীর জন্য ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার তার হাতে তুলে দেন। কথা ছিল, ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর উজ্জলের শ্বশুরবাড়ির স্বজনেরা সেগুলো বুঝে নেবেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে উজ্জলের পরিবারের সদস্যরা বিমানবন্দরে শফিকুলকে নিতে গেলে তিনি স্বর্ণালংকার বিমানবন্দরে রেখে আসার কথা জানান। পরে এ বিষয়ে রসিদ দেখতে চাইলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা না দিয়ে নিজ বাড়িতে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে স্বর্ণালংকার ফেরত পেতে অভিযুক্তের বাড়িতে একাধিকবার যোগাযোগ করা হলেও তা পাওয়া যায়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের। একপর্যায়ে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, শফিকুলের ভাই হাবিব মাতুব্বর ঢাকার মোহাম্মদপুরে স্বর্ণের ব্যবসা করেন। স্বর্ণালংকার সরিয়ে নেওয়ার ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত, স্বর্ণালংকার উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রবাসী ও তার পরিবার।

সূত্র: ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

1

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

2

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

3

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর, দ্রুত স্বাভাবিক হচ

4

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনি

5

পুলিশ কনস্টেবল সম্রাটের আত্মহত্যা, রয়ে গেছে ধোঁয়াশা

6

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

7

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

8

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

9

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

10

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

11

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

12

ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি আরবের

13

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

14

গাজীপুরে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

15

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

16

ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি

17

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

18

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

19

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ তেল মজুত: দুই ব্যবসায়ীকে কারাদণ্ড

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন