**আবারও গোপালগঞ্জ-ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল একজনের!
**১১ নভেম্বর ২০২৬ | গোপালগঞ্জ**
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বাড়ি গোপালগঞ্জের সুলতানশাহী এলাকায়। দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। বেপরোয়া গতি, অসতর্কতা এবং সড়কে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
প্রশ্ন হচ্ছে, আর কত প্রাণ গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে? দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ কোথায়? নিরাপদ সড়ক নিশ্চিত করতে দৃশ্যমান উদ্যোগ কেন নেই?
সড়কে এমন অ*নি*রাপত্তা আর কত দিন চলবে? আর কত প্রাণ ঝরে গেলে থামবে এই মৃ*ত্যু*র মিছিল?
**সড়ক নিরাপত্তা নিশ্চিত করা হোক, প্রতিটি মানুষের জীবনের মূল্য দেওয়া হোক।**