20
সর্বশেষ আপডেট
আজকের SOMOY71 সংবাদ
নারী ও শিশু

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই মাস পর কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

Tahmidur Rahman ঢাকা
আপডেট: অক্টোবর ২৫, ২০২৬, ১৪: ১৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই মাস পর কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন


কাশিয়ানী প্রতিনিধি: শরীফ তাহমিদুর রহমান 

গোপালগঞ্জের কাশিয়ানীতে আদালতের নির্দেশে প্রায় আড়াই মাস পর কবর থেকে দুই বছর বয়সী শিশু সাহারা ইসলাম সারার মরদেহ উত্তোলন করেছে পুলিশ। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কলশী ফুকরা গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজার উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট দুপুরে ফুকরা গ্রামের সাগর খাকীর দুই বছর বয়সী মেয়ে সাহারা ইসলাম সারাকে বাড়ির পূর্ব পাশে ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তার মা মুক্তা বেগম। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করেন। ওই দিনই তার মরদেহ দাফন করা হয়।

পরিবারের অভিযোগ, শিশুটির পেটে আঘাতের চিহ্ন ছিল। এ কারণে তার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয় স্বজনদের মধ্যে। শিশুটির বাবা সাগর খাকীর ধারণা, তার মেয়েকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে গত ১৭ আগস্ট গোপালগঞ্জ আদালতে আবেদন করে শিশুটির পরিবার। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শিশুটির মৃত্যুর পেছনে কোনো অপরাধ সংঘটিত হয়েছিল কি না, তা এখন ময়নাতদন্ত ও তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ও রুশ তেলের ছাড় বাতিল: চরম সংক

1

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

2

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

3

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

4

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

5

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

6

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

7

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরানকে নজিরবিহীন পরিণতির হুমকি ট্

8

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

9

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

10

"ভাইয়া একটা ফুল নিবেন?"—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিশু, বাড়

11

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

12

কোটালীপাড়ায় কলেজছাত্রীর অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা, গ্র

13

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

14

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

15

“জাতীয় যুব দিবস উপলক্ষে নড়াইলে আয়োজিত অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়

16

জ্বালানি তেলের কারণে পণ্যের দাম বাড়বে কি না, তা এখনই বলা সম্

17

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৩, ২১ জনের মরদেহ

18

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

19

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন