20
সর্বশেষ আপডেট
আজকের SOMOY71 সংবাদ
রাজনীতি

গোপালগঞ্জে গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, ইউপি চেয়ারম্যানকে শোকজ

Tahmidur Rahman ঢাকা
আপডেট: অক্টোবর ২৫, ২০২৬, ১৫: ১৬

গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানকে শোকজ


গোপালগঞ্জ প্রতিনিধি: শরীফ তাহমিদুর রহমান 

গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনরত এক গ্রাম পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রানা মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নোটিশে আগামী ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালনরত অবস্থায় পোশাক পরিহিত এক গ্রাম পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নজরে আসে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান রানা মোল্লার কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করা হয়। নোটিশের অনুলিপি গোপালগঞ্জের জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান রানা মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

সূত্র: প্রকাশিত সংবাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

1

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

2

বিদেশি ফলের উচ্চ শুল্ক-কর কমানোর সুপারিশ, কমতে পারে ভোক্তাদে

3

আগামী সপ্তাহে খুলছে ভারতের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা: প্রধানম

4

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

5

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

6

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ও রুশ তেলের ছাড় বাতিল: চরম সংক

7

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

8

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প: অর্থনীতির নতুন সম্ভাবনা ও

9

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

10

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

11

এক দিনে হারল মোস্তাফিজের তিন দল

12

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

13

আইএমএফ ঋণের কিস্তি ছাড় নিয়ে সিদ্ধান্ত নেয়নি: ওয়াশিংটন দূতা

14

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

15

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

16

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

17

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

18

তেলের অপেক্ষায় কাটছে দিন: 'বাজার করলে বাবা-মায়ের ওষুধ হবে না

19

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন