20
সর্বশেষ আপডেট
আজকের SOMOY71 সংবাদ
রাজনীতি

প্রথম ধাপে ১ হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন, তফসিল ঘোষণা ১৩ ডিসেম্বরের মধ্যে

Tahmidur Rahman ঢাকা
আপডেট: নভেম্বর ৩, ২০২৬, ১৫: ১৮

প্রথম ধাপে ১ হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন, তফসিল ঘোষণা ১৩ ডিসেম্বরের মধ্যে


ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১ হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আগামী ১০ অথবা ১৩ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোতে রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা চূড়ান্ত করা হবে। একই সঙ্গে কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে, সেই তালিকাও প্রকাশ করা হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচন শেষ হবে আগামী বছরের ২৭ মে।

প্রাথমিক পরিকল্পনায় প্রথম ধাপে প্রায় ৮০০ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের কথা থাকলেও পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজারের বেশি ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং আদালতের নির্দেশনা রয়েছে—এমন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। অন্যদিকে নদীবেষ্টিত ও উপকূলীয় এলাকার ইউনিয়ন পরিষদগুলোতে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপ ২৭ মে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ ও সংলাপের পরিকল্পনাও রয়েছে কমিশনের। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।

দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বাকি ইউনিয়ন পরিষদগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচনের উপযোগী হবে।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদগুলোতেও এই নির্বাচনের প্রস্তুতি ও সম্ভাব্য তফসিল নিয়ে স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরি হচ্ছে। তবে কোন ইউনিয়নে কোন ধাপে ভোট হবে, তা নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশীয় ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি ট

1

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

2

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

3

বাংলা

4

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

5

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চে

6

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

7

হরমুজ প্রণালী দিয়ে কেবল চীন ও রাশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দ

8

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

9

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিত

10

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

11

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

12

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

13

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

14

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

15

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

16

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

17

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

18

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

19

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন